নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ১৮ জুলাই, ২০২১
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে একটি অনুষ্ঠানে মাস্ক না পরায় বিআইডব্লিউটিসির জাহাজি কর্মচারী মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
রোববার (১৮ জুলাই) এ সংক্রান্ত দপ্তর আদেশ জারি করেছে বিআইডব্লিউটিসি। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।