1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

করোনা আক্রান্ত হয়ে ঢাবি’র ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীন আর নেই!


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীন মারা গেছেন। শুক্রবার (১৬ জুলাই) সকাল ৬টায় রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ অধ্যাপকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অধ্যাপক আবদুল মতীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। মৃত্যুকালে অধ্যাপক ড. আবদুল মতীন স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী হাসিনা মতীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। তাকে নিজ গ্রামের বাড়ি ভালুকার ধিতপুরে সমাধিস্থ করা হবে।

মৃত্যুর আগ পর্যন্ত ড. আবদুল মতীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৮ সালে কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৬৯ সালে টরোন্টো বিশ্ববিদ্যালয় থেকে ‘করেসপন্ডেন্স থিওরি অব ট্রুথ’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এছাড়া ড. মতীন কমনওয়েলথ ফেলো হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি আউটলাইন অফ ফিলোসফি, যুক্তির আলোকে, প্রতীকী যুক্তিবিদ্যা, দর্শন সাহিত্য ও সংস্কৃতিসহ  বেশকিছু মৌলিক গবেষণা গ্রন্থ এবং অনুবাদ গ্রন্থ রচনা করেন। ‘দুই পৃথিবী’ নামক তার একটি কবিতার গ্রন্থও রয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠিত জার্নালে তার বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ‘ফিলোসফি অ্যান্ড প্রোগ্রেস’ সহ বেশকিছু জার্নাল সম্পাদনা করেন এবং উচ্চতর মানববিদ্যা ও গোবিন্দ দেব গবেষণা কেন্দ্রের পরিচালক এবং দর্শন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।  
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet