1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

করোনা মোকাবিলায় এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন ‘শেখ হাসিনা’


করোনাভাইরাস মোকাবিলায় এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিম।

করোনা মোকাবিলায় আপ্রাণ চেষ্টা করছেন শেখ হাসিনা

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর ভাটারার ছোলমাইদ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে করোনা উপলক্ষে এক হাজার দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। তিনি দুস্থ মানুষের পাশে দাঁড়াতে নানা ধরণের খাদ্য সামগ্রী কর্মসূচি হাতে নিয়েছেন। করোনা মোকাবিলায় এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া, আওয়ামী লীগের নেতা-কর্মীরাও দুস্থ মানুষকে সহযোগিতা করার জন্য কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান। এছাড়া অতিথি হিসেবে ঢাকা-১১ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহসহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet