1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

জনপ্রতিনিধি’দের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়ার নির্দেশ


নির্বাচিত জনপ্রতিনিধিদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (১৫ জুলাই) স্থানীয় সরকার বিভাগ থেকে এ চিঠি পাঠানো হয়।

অগ্রাধিকারভিত্তিতে জনপ্রতিনিধিদের ভ্যাকসিন দেওয়ার নির্দেশ

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের আওতায় নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে দেশব্যাপী পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠান (সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) তৃণমূল পর্যায়ে জনগণকে সেবা দিচ্ছে। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিয়োজিত সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৬৭ হাজারের বেশি নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার, সুরক্ষা সামগ্রী ক্রয় ও বিতরণ, কোভিড-১৯ শনাক্তের জন্য নমুনা সংগ্রহ ও পরীক্ষা, হাত ধোয়ার ব্যবস্থা এবং ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। এছাড়া জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করাসহ এ কাজে সার্বিক সহায়তা দিচ্ছে।

চিঠিতে আরও বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত অনেক জনপ্রতিনিধি এখনও করোনাভাইরাসের ভ্যাকসিন নেননি। সে পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। তাই করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে জনপ্রতিনিধিদের টিকা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet