1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১২ জুলাই, ২০২১

সাহিত্যঃ মিটু রাণী শর্মা’র লেখা কবিতা “ভালোবাসার খোঁজে”


নিউজ পয়েন্ট সিলেট সাহিত্য ডেস্কঃ সাহিত্য হোক মননশীলতার উদ্ভাবক। সিলেটের জনপ্রিয় সংবাদ মাধ্যম নিউজ পয়েন্ট সিলেটে প্রতিভাবান কবি- মিটু রাণী শর্মা’র লেখা কবিতাঃ-
  ★ভালোবাসার খোঁজে★
 কলমে- মিটু রানী শর্মা
—————————————-
বাইরে প্রচন্ড বৃষ্টি জনশূন্য চারিপাশ,
গভীর রাতে একেলা পথে যেন তারাদের বসবাস।
রাস্তার পাশে বটবৃক্ষের দ্বারে কাতর নয়নে তাকিয়ে,
গলা ছেড়ে উচ্চস্বরে শুধু যায় কাঁদিয়ে।
আহা!কি কষ্ট মনে সামান্য ভালোবাসার তরে,
পেতেই হবে ভালোবাসা তার,না-হয় ফিরবে না ঘরে।
এইভাবে একা বসছে দেখে লোকে ভাবিছে পাগল,
কিন্তু ভাবুক তাতে কি?ভালোবাসা তো ভুল নয় বল।
ভালোবাসা কি এমনি?অন্ধকারে আলো ছড়িয়ে ভয় নেই মনে,
এক পলক দেখবে বলে সব বাধা পেরিয়ে চলছে আনমনে।
তারাদের সাথে ভাব বিনিময় করছে আপনমনে,
অন্ধকারে জোনাকিরা আলো দেয় নীরলে বসে কেউ নয় সনে।
মনে জেদ ধরেছে আসতেই হবে ক্ষণিকের তরে,
না হয় এই রাত্র গভীরে এইখানে যাবে মরে।
অবুঝ মন বারবার ফোন চেক করে রিং দেয় প্রতিক্ষণে,
ঠিক সেই মুহূর্তে ফোনটি বেজে উঠলো ব্যথা লাগলো মনে।
বলে এই তুমি চলে যাও আসতে পারবো না যে,
অন্য কোনো একদিন না-হয় দেখবো নিজে থেকে।
রাত প্রায় শেষের দিকে হঠাৎ কেউ একজন এসে বলে,
চলো এইবার বাড়ি যাবো পড়লে কোন ছলনার ছলে।
নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet