1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ১১ জুলাই, ২০২১

সিলেটে লকডাউন অমান্য করায় ১২ মামলা, জরিমানা ৭ সহস্রাধিক


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী লকডাউন শনিবার (১০ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কঠোর লকডাউনের ১০ম দিনে উপজেলার সর্বত্র প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

উপজেলার ঢাকাদক্ষিণ, ধারাবহর, পুরকায়স্থ বাজার, চৌধুরী বাজারসহ আশপাশের এলাকায় পরিদর্শন করেন তারা।

এসময় লকডাউন অমান্য করায় এবং স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় ১২টি মামলায় ৭ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়।

এসময় জনসাধারণকে সচেতন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির মাগরিবের নামাজের পরে স্থানীয় মুসল্লিদের সাথে কথা বলেন।

নিউজপয়েন্ট সিলেট/ সি.ভি

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet