1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১০ জুলাই, ২০২১

আসছে ৬০ লাখ করোনা টিকা, পৌঁছেছে ৪৫ লাখ


নিউজপয়েন্ট সিলেট স্বাস্থ্য ডেস্কঃ চলতি মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে কোভ্যাক্স থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাদের কাছে চিঠি এসেছে। চিঠিতে তারা জানিয়েছে চলতি মাসের শেষের দিকে বা আগস্ট মাসের শুরুতেই ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আমাদেরকে দেওয়া হবে।

এর আগে গত ৩ জুলাই ও ৪ জুলাই দেশে সর্বমোট ৪৫ লাখ টিকা পৌঁছেছে। মোট চার ধাপে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫ লাখ ও চীন থেকে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা এসেছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet