1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২ জুলাই, ২০২১

কবিঃ রশ্মিতা দাস, কবিতাঃ নাগাসন্ন্যাসী


সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি রশ্মিতা দাস এর কবিতা⤵️

—নাগাসন্ন্যাসী—

কলমে-রশ্মিতা দাস

নগ্ন তোমার বজ্রচিত্ত,
দধীচি তোমার অস্হি,
প্রলয়-ক্ষ্যাপা অঙ্গীকারে
নেই মেঘ,নেই স্বস্তি.
অগ্নিকুণ্ডে মিলায়ে শক্তি
কামেরে করিলে দাস,
লোভে-ক্রোধে-দ্বেষে চালিত যে নর,
শুধু তোমায় ছোঁওয়ার প্রয়াস
করে নস্যাৎ,জাগতিক কারা
হিল্লোলে করো স্তব্ধ,
সৃষ্টির স্রোতে তুলে তর্জনী
করো তুমি নিস্তব্ধ.
জটাধারী তুমি,লেপিয়া ভস্ম
চাও ছুঁতে কোন মোক্ষ?
বসিয়া ধরায় করো করাঘাত,
ওঠে কেঁপে “তাঁর” কক্ষ.
তেজের অনলে পোড়ালে নিজেকে
আত্মা দিয়ে আহুতি,
লুটাইবে শুধু দেহ ভূমিপরে,
অমরত্বে নিষ্কৃতি…….

 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet