1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২ জুলাই, ২০২১

সোমা বৈদ্য’র কবিতা- এক বুক আশা


সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি সোমা বৈদ্য এর লেখা কবিতা⤵️

এক বুক আশা
সোমা বৈদ্য
********************

ভোরের বাতাসেও আজ বিষাক্তের ছোঁয়া,
সূর্যের আলোতেও আজ শোকের ছায়া !
ঝরে যাচ্ছে কতো তরতাজা প্রাণ,
নিরব হচ্ছে দেখো শত শত গান।

আকাশে, বাতাসেও আজ শুধু নিস্তব্ধতা,
পোড়াচ্ছে হৃদয়, আমাদের দায়বদ্ধতা।
হৃদয়ে জুড়ে আজ স্বজনের বিয়োগ ব্যাথা,
পৃথিবীর জুড়ে শুধুই শোকগাঁথা।

নতজানু হলো আজ নতুন সভ্যতা,
লোভ ছাঁড়িয়েছে মোদের লভ্যতা।
সকলের জন্য কাঁদছে এই বিশ্বলোক,
চরম অসহায় আজ ভূলোক !

শ্মশানে, কবরে আজ লাশের মিছিল,
নিরবে উড়ছে শুধুই সাদা গাঙচিল।
কবির কলমও আজ ভাষাহীন কাঁপছে,
নিরবে কেউ কেউ নিজ পাপ মাপছে !

থরোথরো চোখে নিত্য অশ্রুকণা,
পাছে ভয়, ছোবল মারে মৃত্যু ফণা।
আবার ভুবন হাসবে, ভরবে গাছে গাছে,
ধরা ঠিক সুস্থ হবে, একবুক আশা আছে।।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet