1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

যুক্তরাজ্য যুবলীগের আয়োজনে হাবিবুর রহমান হাবিবের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্টিত


আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সিলেট -৩ আসনে উপ- নির্বাচনে” হাবিবুর রহমান হাবিবের সমর্থনে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ২৮ জুন ব্রিকলেনের ক্যাফে গ্রীল রেস্টুরেন্টে যুক্তরাজ্যে যুবলীগের আয়োজনে এ সভা অনুসঠিত হয়।সভায় বক্তারা তরুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে ঐকবদ্ধ হয়ে যার যার অবস্হান থেকে হাবিবুর রহমান হাবিবের পক্ষে কাজ করার আহবান জানান।

যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সেলিম আহমদ খানের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক  আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি খছরুজ্জামান খছরু, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি নাজমুল ইসলাম, আক্তার আহমেদ, সৈয়দ শামিম, শামাদুরা রহমান রাহিন, ফিরোজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, দেলোয়ার হোসেন লিটন, হাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, দিলাল আহমেদ, মাহমুদ আলী, প্রচার সম্পাদক মোঃ আয়াছ, অর্থ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম মহসিন, লন্ডন মহানগরীর শাখার সভাপতি তারেক আহমেদ, সহ সভাপতি আখলাকোর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাছেল আহমেদ জুয়েল, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ, হাফিজুর রহমান বাবলু, সাউথ লন্ডন যুবলীগের সভাপতি মুজাহিদ আহমেদ লিটন, সিরাজুল ইসলাম তছলু, জুবায়ের আহমেদ, ইস্ট লন্ডন যুবলীগের সভাপতি মতিউর রহমান, নর্থ লন্ডন যুবলীগের সভাপতি আব্দুল হামিদ নাছার প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet