1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৭ জুন, ২০২১

হাবিবুর রহমান হাবিবের সমর্থনে দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্টিত


নিউজ পয়েন্ট সিলেট প্রতিবেদকঃ সিলেট -৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব এর সমর্থনে দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দের সাথে আজ (২৭ জুন) রবিবার সন্ধ্যা ৭ঘটিকার সময় সিলেট জেলা জাতীয় শ্রমিক লীগের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সিলেট জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী এবং সিলেট জেলা শ্রমিক লীগের সদস্য আদনান খান হেলালের  যৌথ সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য জুয়েল আহমদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন, বালাগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছালেক আহমদ, বালাগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজাদ মিয়া এবং শ্রমিক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের ২১ টি ইউনিয়নের শ্রমিক লীগের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সিলেট জেলা সিলেট জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক কে দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এর শ্রমিক লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী  করে এবং প্রত্যেকটি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে স্ব স্ব ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়।

নেতৃবৃন্দরা সবাইকে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয়ের লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার দিক-নির্দেষনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় নেতৃবৃন্দরা সিলেট জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet