1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১৯ জুন, ২০২১

হিন্দু ছাত্র মহাজোট গোলাপগঞ্জ উপজেলা কমিটি অনুমোদিত এবং মতবিনিময় সভা অনুষ্টিত


বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট গোলাপগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৮ ই জুন রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট গোলাপগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন উপলক্ষে এক বর্ধিত সভা গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের কাদিপুর গ্রামে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা হিন্দু ছাত্র মহাজোটের এর সংগটক শ্রীবাস চক্রবর্তীর পরিচালনায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুব মহাজোট এর সহ-সাংগঠনিক পিযুষ দেব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা হিন্দু মহাজোট এর যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত রুপন গোস্বামী। প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় হিন্দু ছাত্র মহাজোট এর সমন্বয়কারী অপু চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন ছাত্র মহাজোট এর সিলেট জেলার সংগঠক অমিত মালাকার,ও বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জয় চক্রবর্তী।

উল্লেখ্য যে’ বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট
কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজন কৃষ্ণ বল ও সাধারণ সম্পাদক সজীব কুন্ড তপু এবং প্রধান সমন্বয়কারী ধ্রুব বারুরী স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট গোলাপগঞ্জ উপজেলা শাখার কমিটিতে- হিমাংশু দাস কে সভাপতি,সবুজ বিশ্বাস সাধারণ সম্পাদক,ও অনিক দেব হিয়াস কে সাংগঠনিক সম্পাদক করা হয়।সৈকত দেবনাথ প্রচার সম্পাদক,রাজু বিশ্বাস দপ্তর সম্পাদক, প্রীতি রানী দাস মহিলা সম্পাদিকা,দেবাশীষ বিশ্বাস অর্থ সম্পাদক,সবুজ বিশ্বাস সাংস্কৃতিক সম্পাদক,পল্লব দাস ধর্ম বিষয়ক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত কপি হস্তান্তর করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন”আকাশ দাস,পলাশ দাস,নিলয় দাস,পিনাক দাস,দিপু দাস,সুভেন্দ্র বিশ্বাস, গোলাপগঞ্জ উপজেলার বিশিষ্ট পুরোহিত বিজন চক্রবর্তী, উজ্জ্বল চক্রবর্তী,নিজ্জন চক্রবর্তী,রিংকু মালাকার সহ আরো অনেকেই।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet