1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১৮ জুন, ২০২১

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা আগামীকাল রবিবার


নিউজ পয়েন্ট ডেস্কঃ আগামী ২০ জুন রোজ রবিবার বিকাল-৩.০০ ঘটিকার সময় শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আসন্ন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর সমর্থনে এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, সিলেট-৩ আসনের নৌকার পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শামীম আহমদ।

সভাপতিত্ব করবেন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম।
পরিচালনা করবেন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী।

উক্ত প্রোগ্রামে দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সকল সদস্যবৃন্দ এবং প্রত্যেক ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ এবং প্রত্যেক ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম এবং যুগ্ম-আহবায়ক আশিক আলী।

প্রেস বিজ্ঞপ্তি

 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet