নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৭ জুন, ২০২১
বিশেষ প্রতিনিধি, রুবেল চৌধুরীঃ গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায়, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান সহ নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সৈয়দ হাসিন আহমদ মিন্টু।
তিনি এক বিশেষ বার্তায় তিনি নবগঠিত গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির সব নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সৈয়দ হাসিন আহমদ মিন্টু বলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি গোলাপগঞ্জের জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির সব মহৎ ও কল্যাণকর অর্জনে ভূমিকা রেখেছে। গোলাপগঞ্জ আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র বজায় রাখাসহ দেশের কল্যাণে সব সময় অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
এতে তিনি আরও বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করতে গোলাপগঞ্জ আওয়ামী লীগের সব নেতাকর্মী ও সমর্থক ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করি।
তিনি আওয়ামী লীগের সব নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ দেশে এবং বিদেশে অবস্থানরত সকলের মঙ্গল কামনা করেন।