নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৩১ মে, ২০২১
সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি রশ্মিতা দাস এর কবিতা⤵️
—আমি ঋতুমতী—
কলমে-রশ্মিতা দাস
আমার রক্ত তোমার চোখে
তীব্র প্রকট জ্বলন,
তোমার মনের ভয়াল “কালো”র
তীব্র প্রতিফলন.
অজ্ঞতা আর ভন্ডামি হয়
স্তব্ধ,ভাষাহারা
সস্তার বিদ্রুপই তখন একমাত্র সাহারা!
পিঞ্জরে জলফড়িং লাফায়
বেদম ফূর্তি চোখে,
লজ্জা-শরম সস্তা ছিপি
লাগাম তো নেই মুখে.
শক্ত করে আটকে দিয়েই
আবার আলগা করে
পছন্দসই আবেগ-জ্বালা
দিচ্ছ তাতে পুরে.
কিন্তু তুমি দেখছ কি সেই
অদৃশ্য বুদবুদ?
উত্তপ্ত ফুটন্ত লাভার
জ্বলন্ত বারুদ??
ভাসিয়ে নিয়ে যাবে তোমায়
আসবে নদে বান,
নেবে হিসেব পাপ পুণ্যের
নেই যে পরিত্রাণ…
খুঁজবে আপন অস্হি-মজ্জা,
আপন সত্ত্ব খানি,
মায়ের রক্তে কাটবে আঁচড়
পূজবে বোনের যোনি………..