1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২


রোটারি ক্লাব অব সিলেট রয়েলস’র বোর্ড ঘোষণা

রোটারি ক্লাব অব সিলেট রয়েলস’র বার্ষিক সাধারণসভা নগরীর দরগা গেটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ সভায় ক্লাবের সভাপতি রোটারিয়ান নাহিয়ান আল মাদানি খান রবির সভাপতিত্বে চিফ ইলেকশন কমিশনার রোটারিয়ান রাহাত তরফদার আগামী ২০২৩-২৪ রোটারি বর্ষের বোর্ড ঘোষণা করেন।

এতে রোটারিয়ান আবুবক্কর শাওনকে প্রেসিডেন্ট, রোটারিয়ান মো. রেজাউল ইসলামকে সেক্রেটারি এবং রোটারিয়ান মাহদি সালেহিনকে প্রেসিডেন্ট ইলেক্ট ঘোষণা করা হয়।

বোর্ডের অন্যান্য দায়িত্বশীলরা হলেন- আইপিপি রোটারিয়ান নাহিয়ান আল মাদানি খান রবি, ক্লাব ট্রেইনার রোটারিয়ান অয়নাব ভট্টাচার্য, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ইকবাল হুসেন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মাসনুন আকিব, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মো. জুবায়ের আহমদ, ট্রেজারার রোটারিয়ান ইমতিয়াজ আহমেদ রাফি, চিফ ইলেকশন কমিশনার রোটারিয়ান রাহাত তরফদার, ডিরেক্টর ক্লাব অ্যাডমিন রোটারিয়ান মাশিউর রহমান, ডিরেক্টর টি আর এফ অনুপ রাজ চৌধুরী পিকু, ডিরেক্টর ক্লাব সার্ভিস রোটারিয়ান মাজহারুল ইসলাম শাকিল, ডিরেক্টর পি আর রোটারিয়ান সুমন চন্দ্র সরকার, ডিরেক্টর মেম্বারশিপ রোটারিয়ান সুমেন কুমার দে, ডিরেক্টর নিউ জেনারেশন রোটারিয়ান স্বপন কুমার তালুকদার, এসজিটি রোটারিয়ান মিজানুর রহমান ও এডিটর রোটারিয়ান সুহেল আহমদ রিপন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সাবেক সভাপতি রোটারিয়ান সুহেল আহমদ রিপন, রোটারিয়ান জে এইচ আজাদ শিপন, রোটারিয়ান ইমতিয়াজ আহমেদ রাফি, ক্লাব সভাপতি রোটারিয়ান নাহিয়ান আল মাদানি খান রবি, রোটারিয়ান ইকবাল হুসেন, রোটারিয়ান মাসনুন আকিব, রোটারিয়ান মাজহারুল ইসলাম, শাকিল, রোটারিয়ান সুহান চন্দ্র সরকার ও রোটারিয়ান সুমন চন্দ্র দে।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু এবং হাজী রাশিদ আলী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইমরান আলী।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet