নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ১৩ আগস্ট, ২০২২
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের মোকামদোয়ার হযরত শাহজালাল রঃ অন্যতম সফরসঙ্গী হযরত শাহ পলোয়ান উরফে শাহ কামাল রঃ (আশার মোকাম) মাজারের প্রবেশদ্বার প্রধান ফটকে দৃষ্টিনন্দন গেইট নিমার্ণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গত ১২ আগষ্ট শুক্রবার বাদ জুমআ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানে উপস্থিত ছিলেন মাজার পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুস শহিদ সাহেব,দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্য্যকরি সভাপতি কিবরিয়া আহমদ অপু,গেইট দাতা বিশিষ্ট সমাজসেবী চুনু মিয়া,সাবেক মেম্বার আব্দুল করিম তখই মিয়া,ইউ/পি সদস্য ও ছব্দলপুর প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি ফজির আলী,ইউ/পি সদস্য শফিক মিয়া,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আশরফ আলী,মখদ্দছ আলী,সানুর মিয়া,যুবনেতা এনামুল কবির,রানা মিয়া,রোশন মিয়া,খালেদ আহমদ,ইসু মিয়া,ইলাছ মিয়া,আব্দুল করিম,মুতলিব আহমদ প্রমুখ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া মাহফিলে অংশ্রগ্রহণ করেন অতিথিবৃন্দ এবং দোয়া মাহফিল শেষে তবারুক বিতরণ করা হয় ভক্তদের মধ্যে।