1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৫ জুলাই, ২০২১

২৬ জুলাই থেকে সিলেটসহ- সারাদেশে ট্রাক সেলে ‘টিসিবি’র পণ্য বিক্রি শুরু


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সোমবার (২৬ জুলাই) থেকে ভোক্তা সাধারণের কাছে ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, মশুর ডাল ও চিনি বিক্রি করবে। মাসব্যাপী নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের বিক্রয় কার্যক্রম চলবে।

বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কঠোর লকডাউন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়া এবারের বিক্রয় কার্যক্রমের মূল উদ্দেশ্য। টিসিবি নিয়োজিত ডিলাররা ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী এসব পণ্য বিক্রি করবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা ও চিনি কেজি প্রতি ৫৫ টাকা দরে বিক্রি করা হবে।

সোমবার থেকে ২৬ আগষ্ট পর্যন্ত মাসব্যাপী এসব পণ্য বিক্রি করবে টিসিবি।
এরআগে ঈদুল আজহা উপলক্ষে গত ৫ জুলাই থেকে সারা দেশের ৪৫০ স্থানে ন্যায্যমূল্যে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।
রাজধানীর ৮০টি স্পটে শুক্রবার ছাড়া প্রতিদিন ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে করে তিনটি পণ্য বিক্রি করা হয়।

প্রতিটি ট্রাকে চিনি ৫০০ থেকে ৮০০ কেজি, মশুর ডাল ৩০০ থেকে ৬০০ কেজি ও ৮০০ থেকে ১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ ছিল।

একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ চার কেজি চিনি, দুই কেজি মশুর ডাল ও দুই থেকে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল কিনতে পেরেছেন। চিনি ৫৫ টাকায়, মশুর ডাল ৫৫ টাকায় ও সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয় ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি।
তারও আগে গত ৬ জুন টিসিবি সাশ্রয়ী মূল্যে সারা দেশে পণ্য বিক্রি শুরু করেছিল, যা চলে ১৭ জুন পর্যন্ত।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet