নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ২৮ জুন, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর সমর্থনে, নৌকা মার্কার সমর্থনে এক বিশাল নির্বাচনী কর্মীসভা আগামীকাল ২৯ জুন সকাল ১১ ঘটিকার সময় ময়ুরকুঞ্জ কনভেনশন হলে অনুষ্টিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও সাংসদ, সাবেক ছাত্র ও যুবনেতা,জাহাঙ্গীর কবির নানক , প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক , সাবেক ছাত্রনেতা আহমদ হোসেন, উপস্থিত থাকবেন জেলা, উপজেলার নেতৃবৃন্দ।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের আগমন উপেলক্ষে আগামী ২৯শে জুন, মঙ্গলবার, সকাল-১০.০০ ঘটিকার সময়, ময়ুর কুঞ্জ সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর নৌকা মার্কার সমর্থনে এক কর্মী সভায় যোগদানে লক্ষ্যে, উক্ত কর্মী সভায় উপজেলা শাখার সদস্যবৃন্দ, ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ চন্ডিপুল পয়েন্ট ফুলকলির সামনে সকাল ১০.০০ ঘটিকার সময় জমায়েত হওয়ার জন্য বিশেষ অনুরোধ করেছেন আহ্বায়কঃ নুরুল ইসলাম,
যুগ্ম- আহবায়কঃ আশিক আলী।
দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ।