1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

হত্যা ও মাদক মামলার ওসমানীনগরে দুই আসামী গ্রেফতার


সিলেটের ওসমানীনগর অভিযান চালিয়ে কুমিল্লা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ও পৃথক অভিযানে উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা ও ওসমানীনগরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, বুধবার রাতে ওসমানীনগর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে হত্যা মামলার আসামী জলাল মিয়াকে গ্রেফতার করে। সে উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের রইছ মিয়ার ছেলে।

এদিকে, একই রাতে উপজেলার গোয়ালাবাজারে অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত আসামী সাইদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। সাইদুর হচ্ছে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণগ্রামের আব্দুল ছালিকের ছেলে। বৃহস্পতিবার দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, পরোয়ানাভূক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet