1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

স্বামী-স্ত্রী পাশাপাশি বসায়, বাস চালকের জরিমানা


নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ স্বাস্থবিধি ও পরিবহন বাসে সামাজিক দূরত্ব না-মানার অভিযোগে বৃহস্পতিবার (১ এপ্রিল) বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক বাস চালককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় টার্মিনাল থেকে ১৮ রুটে চলাচলরত বাস এক ঘণ্টা বন্ধ রেখে বিক্ষোভ করে শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, বরিশাল থেকে হিজলা মুলাদীগামী মাহিদুল পরিবহনের বাসটিতে স্বামী-স্ত্রী পাশাপাশি সিটে বসায় ম্যাজিস্ট্রেট চালককে জরিমানা করেন। স্বামী-স্ত্রী নিজ বাড়িতে এক সঙ্গে অবস্থান করতে পারলে বাসে কেন পাশাপাশি সিটে বসতে পারবেন না! এই প্রশ্ন তুলে তারা বাসস্ট্যান্ড এলাকা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে অবরোধ সৃষ্টি করে। তবে পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

শ্রমিকরা দাবি করেন, করোনা বিধি বাসে চালু করা হলেও থ্রি হুইলারে তা মানা হচ্ছে না। এতে করে ভাড়া বেড়ে যাওয়ায় যাত্রীরা বাস ছেড়ে থ্রি হুইলারে কম মূল্যে চলাচল শুরু করেছে। লোকসানে পড়েছে বাস মালিক-শ্রমিকরা। থ্রি হুইলার মাহিন্দ্রার গাড়ি মহাসড়কে ওঠাই নিষেধ। কিন্তু তারা মহাসড়কে তো চলেই, এখন করোনার সময় যাত্রী বোঝাই করে চলাচল করে। বাস্তবতার নিরিখে সবকিছু দেখা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হলে এক ঘণ্টা পর শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ সাংবাদিকদের জানান, পরিবহন শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মালিক-শ্রমিকদের নিয়ে আমরা বসেছিলাম। কয়েক দিনের মধ্যে সব শৃঙ্খলার মধ্যে আনা হবে বলে তাদের জানানো হয়েছে।

নিউজপয়েন্ট সিলেট/এস.এস/৪৮

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet