আজ (২৬ শে মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রতিভাবান কবি জয়ন্ত লাল আচার্য্যে’র লেখা কবিতা-
” স্বাধীনতার সূর্য “
বঙ্গবন্ধুর ভাষণ শেষে
সিদ্ধান্ত নিল সবাই বসে
যুদ্ধ করবে শুরু।
পঁচিশ মার্চের রাত্রিবেলা
টিক্কা খানের রক্তের খেলা,
ইয়াহিয়া নাটের গুরু ।
বজ্র কঠিন রোষানল
যুদ্ধের বিভীষিকা লাগলো অনল
মারলো কতো প্রাণে,
জীবন যুদ্ধে রক্তক্ষয়ে
স্বাধীনতা আনলো বয়ে,
মহান ত্যাগের দানে।
অনাদর অনাচারে পিষ্ট হয়ে
বাংলার মানুষ রইলো ভয়ে,
জীবন করলো নাশ ।
ত্রিশ লক্ষ প্রাণের হত
বাংলা মায়ের করলো ক্ষত
বানাতে ছেয়েছিল দাস।
বীর বাঙালি অস্ত্র হাতে
যুদ্ধ জয় শেষ বেলাতে
বাজলো বিজয় তূর্য,
দিকে দিকে বিজয় গান
মুক্তিযুদ্ধারা রাখলো মান
উঠলো স্বাধীনতার সূর্য।