1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

স্কুল-কলেজ খোলার পর ক্লাস চলবে সপ্তাহে একদিন জানিয়েছেন- শিক্ষা উপমন্ত্রী


স্কুল-কলেজ খোলার পর সপ্তাহে একদিন করে ক্লাস নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের উদ্বোধনের পর তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও সেটি যথেষ্ট নয়। তাই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খোলার পর আপাতত সপ্তাহে একদিন করে ক্লাস নেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। তবে পরিস্থিতি সাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

jagonews24

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চমেক হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের জরুরিসেবা চালু হয়েছে। এতে এক ছাদের নিচে সব ধরনের জরুরিসেবা মিলবে। রোগীরা এখানেই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাবেন। ফলে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চাপ কমে যাবে।’

 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চমেকের অধ্যক্ষ ডা. শাহানা আক্তার, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet