1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১০ মে, ২০২১

সুনামগঞ্জে মাত্র ২৫০ টাকার জন্য নির্মমভাবে বন্ধুর হাতে বন্ধু খুন


নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ সুনামগঞ্জে নির্মমভাবে খুন হওয়া রিকশাচালক শুকুর আলীকে (২০) হত্যার অভিযোগে শাকিল মিয়া (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ মে) ভোররাতে শহরের বনানীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল মিয়া স্বীকার করেছে যে, পাওনা ২৫০ টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে শুকুর আলীকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

এর আগে শনিবার (৮ মে) সুনামগঞ্জ পৌরসভার সামনে ডিএস রোডে শুকুর আলীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান তারই বন্ধু শাকিল মিয়া। পরে গুরুতর আহত অবস্থায় শুকুর আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শনিবার রাতে নিহত শুকুর আলীর মা জাইরুন নেছা বাদী হয়ে সদর মডেল থানায় শাকিল মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার শাকিল নিহত শুকুর আলীর পুরনো বন্ধু। শাকিল মিয়া সদর উপজেলার বিরামপুর গ্রামের সালাউর মিয়ার ছেলে। বর্তমাসে সে শহরের বনানীপাড়া এলাকায় বসবাস করে। তার বিরুদ্ধে একাধিক চুরি ও নারী নির্যাতন মামলা আদালতে বিচারাধীন আছে বলে জানিয়েছেন ওসি সহিদুর রহমান।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet