1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

সুনামগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করল দূর্বৃত্তরা


সুনামগঞ্জের দোয়ারাবাজারে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামে মুনসুরুল হকের ছেলে সাজিদুলের পুকুরে এ ঘটনা ঘটে।

বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৩ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

পুকুর মালিক সাজিদুল বলেন, প্রায় ১২০ শতক জায়গার উপর পুকুর খনন করে কয়েক বছর ধরে মাছ চাষ করছি।এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি।এতে আমার প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে।কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। বৃহস্পতিবার রাতে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে শুক্রবার সকালে মাছ মরে ভেসে উঠতে দেখেন।

প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে তিনটি বিষের বোতল পড়ে থাকতে দেখি।পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে।এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদ্রুল হাসান বলেন,এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet