1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

সুনামগঞ্জে ইউ/পি চেয়ারম্যান জসিম মাস্টারের বিরুদ্ধে থানায় গ্রাম পুলিশের অভিযোগ


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম মাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন গ্রামপুলিশ জামাল উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, চেয়ারম্যানের নিষেধ-বাধা উপেক্ষা করে মাদকদ্রব্য, চোরাচালান ও সীমান্ত এলাকায় সংঘটিত অপরাধজনিত তথ্য প্রশাসনের কাছে জানালেই চেয়ারম্যান জসিম মাস্টার গ্রামপুলিশ জামাল উদ্দিনের উপর ক্ষিপ্ত হন। সম্প্রতি গভীর রাতে ডিউটি পালনকালে একই ইউনিয়নের দক্ষিণ কলোনী গ্রামের আশক আলীর পুত্র চোরাকারবারী খাদিমের নেতৃত্বে চেয়ারম্যানের কিছু লোক মদ্যপ অবস্থায় বাঁশতলা-হকনগর স্মৃতিসৌধ রেস্ট হাউজের দরজার কড়া ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।

এসময় গ্রামপুলিশ জামাল উদ্দিন তাদের বাধা দিলে পরদিন (১০ জুলাই) ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার তাকে প্রকাশ্যে কিল-ঘুসিসহ বেধড়ক মারপিট, অকথ্য ভাষায় গালমন্দ করে তাকে চাকরিচ্যুত করার হুমকি দেন।
পরে স্থানীয়রা আহত গ্রামপুলিশ জামাল উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে গ্রামপুলিশ জামাল উদ্দিন ইউপি চেয়ারম্যান জসিম মাস্টারসহ চারজনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ গ্রামে গিয়ে বিষয়টি তদন্ত করেছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet