1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ৯ জুন, ২০২১

সিলেট ৩ আসনের উপ-নির্বাচন নিয়ে তোফায়েল হোসেন তাহের এর ভাবনা


নিউজ পয়েন্ট সিলেট ডেস্ক ::সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব কেন নৌকার প্রার্থী করা প্রয়োজন।

আসছে আগামী ১৪ জুলাই সিলেট-৩ আসনে(দক্ষিন, ফেঞ্জুগঞ্জ, বালাগঞ্জ) উপ-নির্বাচন।
উপ-নির্বাচন কে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।
ইতিমধ্যে সরকারি দল আওয়ামীলীগ তাদের মনোনয়ন ফরম বিতরন ও জমা নিচ্ছি।
সিলেট-৩ আসন থেকে অনেকেই মনোনয়ন ফরম কিনেছেন নৌকার মাঝি হওয়ার জন্য।এর মধ্যে রয়েছেন প্র‍য়াত সাংসদ মাহমুদ উস সামাদ সাহেবের স্ত্রী,সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ সিরাজ সহ অনেকে।
এ প্রসংগে কথা হয় দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন ছাত্রলীগ নেতা তোফায়েল হোসেন তাহের এর সাথে।
তিনি মনে করেন সিলেট ৩ আসনে অনেকে প্রার্থী রয়েছেন তবে সবার থেকে গ্রহণযোগ্য ব্যাক্তি বা প্রার্থী হচ্ছেন “সিলেট জেলা আওয়ামিলীগ এর অন্যতম সদস্য জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব।
যিনি দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে সিলেট-৩ আসনের নাগরিকদের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তাদের সুখে দুঃখে।
আজ আপনি দেখেন ৩ উপজেলার প্রত্যেক সাধারণ মানুষের মুখে মুখে এক নাম উচ্চারিত হচ্ছে হাবিবুর রহমান হাবিব।
তারাও মনে করে সিলেট -৩ আসনের মাটি ও মানুষের জন্য প্র‍য়াত সাংসদের বিকল্প শুধু হাবিবুর রহমান হাবিব।
হাবিবুর রহমান হাবিব একজন তরুন নেতা হিসেবে মানুষের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তাছাড়া গত ১২ বছর ধরে হাবিবুর রহমান হাবিব কোনো কিছু চাওয়া পাওয়ার আশা না করে মানুষের পাশে রেখেছেন নিজেকে। তিনি ব্যাক্তিগত উদোগ্যে ইতিমধ্যে নানা উন্নয়ন করেছেন তাই আমি মনে করি এরকম কর্মী বান্ধন জনবান্ধন নেতা এমপি হলে তা সিলেট ৩ এর জনগন এর জন্য ভালো হবে।
তাই মাননীয় নেত্রীর কাছে আকুল আবেদন করছি জননেতা হাবিবুর রহমান হাবিব কে মূল্যায়ন করুন তুলে দিন নৌকা ইনশাআল্লাহ আপনার আমানত নৌকা দিন শেষে বিজয় নিয়ে আপনাকে উপহার দিবে এই সিলেট ৩ এর আপামর জনতা।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet