1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট (Shobuj Sharma)

সোমবার, ১০ মে, ২০২১

সিলেট সমকাল সুহৃদ সমাবেশ কতৃক ঈদ উপহার বিতরণ


সমকাল সুহৃদ কতৃক ঈদ উপহার বিতরণ

নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেটের বিভিন্ন শ্রেণির ৫০টি পরিবারের মধ্যে ঈদ উপহার তুলে দিয়েছে সমকাল সুহৃদ সমাবেশ।

‘৫০০ টাকায় ঈদের খুশি’-সমকাল সুহৃদ সমাবেশের এই কর্মসূচির আওতায় করোনায় কর্মহীন ও সুবিধাবঞ্চিতদের মাঝে ওই ঈদ উপহার বিতরণ করা হয়।

সোমবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ৫০টি পরিবারে সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন- সমকাল সিলেটের ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি সুব্রত বসু, সাধারণ সম্পাদক সজিব চৌধুরী, সিয়ির সহ সভাপতি সুজিত দাস, দপ্তর সম্পাদক শহীদ আহমদ সাকিব প্রমুখ।

সমকাল সিলেট ব্যুরো কার্যালয়ে সমকাল সুহৃদ সমাবেশের দেওয়া ঈদের উপহার পেয়ে খুবই খুশি হতদরিদ্ররা।

নগরীর আখালিয়া মোহাম্মদি আবাসিক এলাকা থেকে উপহার নিতে আসা সাকির আলী বলেন, দু:সময়ে যা পেয়েছি তা লাখ টাকার চেয়েও বেশি।

একই কথা বললেন, নগরীর মুন্সিপাড়ার বাসিন্দা নারী শ্রমিক নার্গিস। তিনি বলেন, সমকালের এমন উদ্যোগটিই আনন্দের। আরও বেশি আনন্দের যখন আমার মত নারীরাও ঈদ উপহার পেয়েছে।

নিউজপয়েন্ট সিলেট/এসভি/ এস এস

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet