1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

সিলেটসহ বিভন্ন অঞ্চলে কাল‌বৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে আজ


দেশের কয়েকটি অঞ্চলে কালবৈশাখী অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট বিভাগ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে কাল‌বৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সীতাকুন্ড, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet