1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ১৭ জুলাই, ২০২২

সিলামে মাহমুদ উস সামাদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী রুহের মাগফেরাত কামনান্তে পরিবারের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে আজ ১৭ জুলাই রোববার গোল্ডেন ফিউচার একাডেমী প্রাঙ্গণে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ জুবেরী ছাদ’র সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমানের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, প্যানেল চেয়ারম্যান ছাদিক মিয়া, মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর একান্ত সহকারী জুলহাস আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, ইফতেখার গনি, সাহেল আহমদ চৌধুলী কামাল, জেলা যুবলীগ নেতা খালেদ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা নন্দন চন্দ্র পাল, জাকারিয়া উল হক,  দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, সাংবাদিক সুলতান সুমন, মোস্তাফিজুর রহমান কামরুল, আদিল ইসলাম লিমন, কয়েছ আহমদ, জুনেদ আহমদ, মালেক আহমদ, নিজাম উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইসবর মিয়া, সাইদুল ইসলাম, আলিম খাঁন, শাহ হিমেল, সামেদ, লায়েক আহমদ প্রমুখ।
পরিবারের পক্ষে সার্বিক তত্ত্বাবধান করেন আহমেদ উস সামাদ চৌধুরী (জাস্টিস অফ পিস, ফ্রিম্যান অফ দি সিটি অফ লন্ডন)। সহযোগিতায় করেছেন রওশন আরা চৌধুরী, জুনেদ চৌধুরী, জাহেদ চৌধুরী, এমরান শিকদার, হাসান চৌধুরী এহসান চৌধুরী, সাকিব চৌধুরী, কাওছার চৌধুরী, কামিলা চৌধুরী।
পরে মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর রূহে মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet