কোভিড-১৯-এর কারণে স্বাগতিক দেশের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ সীমিত রাখা হয়। অন্যদিকে কলকাতায় উপহাইকমিশনের গ্যালারিতে আয়োজিত শ্রদ্ধানুষ্ঠানের সূচনা হয় বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। পরে তথ্যচিত্র প্রদর্শন, বাণী পাঠ, আলোচনাসভা ও এবং সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানী প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ’র পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম।
সহসভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিমসহ বক্তব্য রাখেন অনেকে। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও ১৫ আগস্টের ভয়াল রাতে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ শহীদ সবার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়