নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আলহাজ্ব রেহান উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।