1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

সন্ত্রাসী হামলায় মারুফের মৃত্যুতে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের শোক ও নিন্দা


মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ নওয়াব আলীর ভাতিজা ও কামাল বাজার গুপ্তরগাঁও গ্রামের মো: ছোয়াব আলীর ছোট ছেলে মারুফ আহমদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় তারা বলেন, সন্ত্রাসী হামলায় নিহত মারুফ আহমদ ছিলো অত্যন্ত নিরীহ, ভদ্র, নম্র ও মেধাবী ছাত্র। তার চলাফেরা অত্যন্ত সাদামাটা। মারুফ আহমদ বিভিন্ন সামাজিক ও সাহিত্য সংস্কৃতি সংগঠনের সাথে ওতোপ্রোতভাবে জড়িত ছিলো। তাঁর মৃত্যুতে এলাকা ও পরিবারের যে ক্ষতি হয়েছে তা সহজে পুরণ হওয়ার নয়।
সুরমা সাহিত্য পরিষদ নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, দক্ষিণ সুরমা একটি শান্তিপ্রিয় জনপদ। এই শান্তিপ্রিয় জনপদে সন্ত্রাসী কর্মকান্ড কিছুতেই মেনে নেয়া যায় না। নেতৃবৃন্দ মারুফ আহমদের খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
শোক প্রকাশ করেন- দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সহ সভাপতি গীতিকবি হরিপদ চন্দ, সাধারণ সম্পাদক এম আলী হোসাইন, সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান, কবি সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, নাট্যকার দুলাল আহমদ, কবি ইকবাল হোসেন, সাহিত্যকর্মী ও সংগঠক জয়ন্ত গোস্বামী। এছাড়াও শোক জানিয়েছেন কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, মাসিক মাকুন্দা সম্পাদক গীতিকার খালেদ মিয়া, কবি ও এডভোকেট আব্দুল মালিক, কবি জান্নাত আরা খান পান্না, কবি শামীমা আক্তার ঝিনু, কবি আবু জাফর মো তারেক, কবি রওশন আরা বাঁশি, হেলাল আহমদ প্রমুখ।
উল্লেখ্য গত ৩১ জানুয়ারি ২০২২ সোমবার দক্ষিণ সুরমাস্থ কামাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তীতে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ ছোয়াব আলী সাহেবের বাড়িতে সন্ত্রাসী সুফি আহমদ সহ ১০/১২ জন সন্ত্রাসীরা মহিলাদের উপর ইট পাটকেল নিক্ষেপ সহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়, খবর পেয়ে মারুফ আহমদ ছুটে এলে সন্ত্রাসীরা মারুফের উপর দেশীয় ধারালো অস্ত্র ধারা উপর্যুপরি আঘাত ও রাম দা দিয়ে মারুফের মাথায় কুপাতে থাকে। এক পর্যায়ে মারুফ মাটিকে লুটিয়ে পরে। এতে মারুফ গুরুতর আহত হয়, মূমুর্ষ অবস্থায় তাকে সিলেটে কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, সেখানে ভালো চিকিৎসা না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় গত ৬ ফেব্রুয়ারি রবিবার মারুফ ইন্তেকাল করে।
গতকাল ৭ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে দশ টায় সিলেট শহরতলীর কামাল বাজার ইউনিয়নেরর গুপ্তরগাঁও মারুফের নিজ গ্রামে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে বাড়ির পাশ্ববর্তী গোরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযার নামাজে এলাকার মুরব্বিয়ান, যুবক ও আত্মীয়স্বজনদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
জানাযায় উপস্থিত সবাই সন্ত্রাসী হামলায় নিহত মারুফের আত্মার শান্তি কামনা করেন এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet