1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

শ্রীমঙ্গলে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী আটক ইয়াবাসহ


নিজস্ব প্রতিনিধি।

এসআই আনোয়ারুল ইসলাম পাটানের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ হোসনা বেগম (৩২) নামে এক নারীকে আটক করা হয়েছে।
এসআই আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১৭ এপ্রিল রাতে শ্রীমঙ্গল শহরের কোর্ট রোডস্থ জসীম মিয়ার কলোনী থেকে হোসনা বেগমকে আটক করে।
গোপন সোর্সের মাধ্যমে পুলিশ জানতে পারে শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ডের জসীম মিয়ার কলোনীর আটককৃত হোসনা বেগমের বসতঘরে মাদকদ্রব্য ক্র‍য়-বিক্র‍য় চলছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে হোসনা বেগমকে আটক করা হয়।
এসময় আটককৃত হোসনা বেগমকে তল্লাশি করে তার কোমরের কোচ থেকে নিজ হাতে বের করে দেয়া ৪৯ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত হোসনা বেগম মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন ডেফলউরা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet