1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ২৫ মে, ২০২১

শিবালয়ে ধর্ষক পরিবারের সাথে আপোষ না করাই যেন কাল হলো ধর্ষিতার


নিউজ পয়েন্ট ডেস্কঃ মানিকগঞ্জ শিবালয়ের ধর্ষক আলামিন জোয়াদ্দার সাং রাধাকান্তপুর ইউনিয়ন উথলি থানা শিবালয় জেলা মানিকগঞ্জ।গত ১লা মে তার প্রতিবেশী গ্রামের এক তরুণীকে ধর্ষণ করে আলামিন। পরবর্তীতে বিয়ের দাবিতে আলামিনের বাসায় গেলে সেখান তারা তরুণীকে মারধর করেন এবং নানা ধরনের ভয়ভীতি হুমকি দেয়। আলামিনের মা হাবিয়া বেগম তরুণীর চুলের মুঠি ধরে লাথি মেরে ফেলে এরপর এলোপাথাড়ি ভাবে কিলঘুষি মারে।এতে সঙ্গ দেয় আলামিনের ভাবি ফরিদা বেগম তিনিও অমানবিক ভাবে অত্যাচার করে তরুনীর প্রতি। আলামিনের বাবা শাবল দিয়ে তরুণীকে আঘাত করে সাময়িক ভাবে তরুণী তখন স্বাভাবিক থাকলেও এখন শরীর অচল। পিঠে শাবলের আঘাতের কারণে স্নায়ুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভাবে ক্ষতি হয়। এদিকে আলামিনের বড় ভাই সোলেমান জোয়াদ্দার (ডাকাত) বিভিন্ন গুন্ডা মাস্তান দিয়ে সবসময় তরুণীর বাড়ির লোকজন কে হয়রানি করছে।টাকা দিয়ে আপোষ করানোর জন্য এলাকার উটকো মাস্তানদের ক্ষেপিয়ে তুলছেন।তারা ঘরে বাইরে রাস্তা ঘাটে সবজায়গাতেই আপোষ করার জন্য চাপ দিতে থাকে। তরুণীকে রাজি করাতে না পেরে তার বাবার কাজ বন্ধ করে দেয় যাতে তরুণী আপোষ করতে হয়। কোনো পথ না পেয়ে পরে ১৭ মে শিবালয় থানায় তরুণীর মা আলামিনের বিরুদ্ধে ধর্ষণ এবং বাকি চার জনের বিরুদ্ধে হত্যার চেষ্টা করা হয়েছে বলে মামলা দায়ের করেন। উল্লেখ্য প্রধান আসামি আলামিন চোরের মত এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছে, আর বাকিরা রাত হলেই পালায়। তরুণী বলেন,আমি টাকা দিয়ে আপোষ করবো না এবং এই অপরাধীদের যারা আশ্রয় দিয়েছে বা দিচ্ছে তাদের ও ছেড়ে দিব না।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet