1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

লালাবাজারে যুক্তরাজ্য প্রবাসী শেরওয়ান আলীর পিতৃবিয়োগ, দাফন সম্পন্ন


নিউজ পয়েন্ট ডেস্কঃ দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফুলদী নিবাসী যুক্তরাজ্য প্রবাসী শেরওয়ান আলীর পিতা বিশিষ্ট মুরব্বী সফর আলী আজ বুধবার সকাল ৭:৩০ ঘটিকার সময় সিলেট নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ….. রাজিউন।
মরহুমের জানাযার নামাজ আজ বাদ আসর ফুলদী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। জানাযার নামাজে লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী,লালাবাজার জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী গৌছ মিয়া, মাদরাসার প্রিন্সিপাল মাওলান আব্দুল লতিফ,সমাজসেবী ফালাকুজ্জামান চৌধুরী জগলু,আব্দুল মুহিত, আমিনুর রহমান চৌধুরী শিফতা, লায়েক আহমদ জিকু, আমিনুল ইসলাম আনহারসহ এলাকার সর্বস্তরের জনসাধারন অংশগ্রহণ করেন। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।
বিশিষ্ট মুরব্বী সফর আলীর মৃত্যু তে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ গিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন,প্রচার সম্পাদক শরীফ আহমদ শোক ও দূঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet