1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১৫ মে, ২০২১

লকডাউন বাড়বে কিনা, সিদ্ধান্ত কাল


করোনাভাইরাসের সংক্রমণ রোধে সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলমান লকডাউন আগামীকাল রবিবার (১৬ মে) শেষ হওয়ার কথা। লকডাউনের এই পরিস্থিতি আরও বাড়ানো হবে কিনা, এ বিষয়ে আগামীকালই সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ শনিবার (১৫ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে বলেন, এখন যেমনভাবে বিধিনিষেধ চলছে, তেমন করে আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। কাল এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন জারি হতে পারে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে গত ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।

এরপর আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়, যা আবার বাড়িয়ে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। এখন তা আবারও বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet