নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৩ মে, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্ক: ০৩ মে ২০২১ ইং তারিখ ০০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম সহ স্পেশাল কোম্পানী (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশী রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি এবং দশ গ্রাম হেরোইনসহ জাকিরুল আলম জাকির (৪১), পিতা- সাজ্জাদ আলী, সাং- কুচাই, থানা-মোগলাবাজার, এসএমপি সিলেট’কে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।