1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

রোটারি ক্লাব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে-রোটারিয়ান আতাউর রহমান পীর


নিজস্ব প্রতিবেদক: রোটারি ক্লাব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং অন্যকে মানব কল্যাণে এগিয়ে আসার জন্য উদ্ভুদ্ধ করছে পিডিজি ডিস্ট্রিকট ট্রেইনার প্রিন্সিপাল লে:কর্ণেল (অব:) রোটারিয়ান আতাউর রহমান পীর।

গত ২৩ আগস্ট সোমবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের একতা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় সরিষপুর রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিম কর্তিক আয়োজিত বৃক্ষ রোপন কর্মসুচী ও অসহায় গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুস্টানে প্রধান অতিথি হিসেবে উপরুক্ত কতা বলেন।

পরবর্তী সভায় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ এনামুল কবীর এর সভাপতিত্বে ও একতা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শাহিন আহমদ এর পরিচালানায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন এসিস্ট্যন্ট গভর্ণর রোটারিয়ান মিজানুর রহমান,ট্যুর গাইড এ্যাসোসিয়েশন অব গ্রেটার সিলেট এর প্রেসিডেন্ট ও ট্যুর সিলেট বিডির চেয়ারম্যান রুবাইয়াৎ হাসান রাব্বি,বীর মুক্তিযোদ্ধা সিদ্দেক আলী,মুক্তিযোদ্ধাদের সহায়তা কারি মোঃ টুনু মিয়া, মোগলাবাজার ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ আইয়ুব হোসেন,ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সুহান নেওয়াজ।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন রোটারি ক্লাব সমুহ মানুষের কল্যাণে অনবরত কাজ করে যাচ্ছে এবং সেই সাথে অন্যদেরকেও মানব কল্যাণে এগিয়ে আসতে উদ্ভুদ্ধ করছে।

সভায় আরো বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন রোটারিয়ান আই,পি,পি তারেক আহমদ PHF,ক্লাব ট্রেইনার রোটারিয়ান পি,পি এনায়েত হাসান মানিক,ক্লাব ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান রৌনকুল ইসলাম পাভেল,রোটারিয়ান পি,পি নুরুল ইসলাম রাজু,ক্লাব সেক্রেটারি রোটারিয়ান নাহিয়ান আরাবি,রোটারিয়ান আরাফাত খান ইয়ামিন,একাডেমির শিক্ষক জনাব জসিম উদ্দিন, বদরুল হক ,ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি জয়নাল আহমদ,ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন, সহ-সাধারন সম্পাদক শিব্বির আহমদ প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet