1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ৮ জুন, ২০২১

রিপন বর্মনের কবিতা “আকাশ দেখছি”


সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি রিপন বর্মনের লেখা কবিতা-

আকাশ দেখছি
রিপন বর্মন

তোমার ছবি তো নয় মনে হচ্ছে আকাশ দেখছি,
এক আকাশের বাহারী রূপের আভা
আশপাশ সেই সাত রঙের সাথে সন্ধিতে মজেছে।

মুগ্ধ নয়নে চেয়ে থাকা উৎসুক পথিক আমি
সৌন্দর্যের এক পশলা বৃষ্টিতে সিক্ত হতে,
অধীর আগ্রহ নিয়ে অপেক্ষারত…

কখন আসবে কখনই বা কাছে ডাকবে,
জড়িয়ে ধরে তৃপ্ত চোখের সুমিষ্ট দৃষ্টিতে
প্রেমের চুমু আঁকবে…

এত কিছু যে ভাবি তোমায় নিয়ে,
তুমিও কি ভাব!

মুক্ত আকাশে আলোক ছটার রঙিন ভাঁজে
আমার ছায়া কি ধরা পড়ে তোমার নয়ন তারায়?

তোমার মায়াবী চাহনির স্বপ্নে রাঙানো রঙিন পালকে,
আমার ছায়ায় প্রাণ আনতে আঁকিবুকি করো কি!

প্রেমের সুঘ্রাণ অঙ্গে মেখে,
একলা একা ঐ আকাশ তলায় দাঁড়িয়ে…

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet