1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ১১ অক্টোবর, ২০২০

রং নম্বরে পরিচয়ে প্রেম, অতঃপর তরুণীকে ফ্ল্যাটে আটকে ধর্ষণ!


নিউজ পয়েন্ট ডেস্ক:: রাজধানীর বাসাবো এলাকায় ফ্ল্যাটে আটকে রেখে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন এক ভুক্তভোগী তরুণী। এ ঘটনায় সবুজ মিয়া ও তার সহযোগী আব্দুস সামাদকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।

পুলিশ জানায়, ছয় মাস আগে ওই তরুণীর সাথে ফোনে রং নাম্বারের মাধ্যমে পরিচয় হয় সবুজ মিয়ার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মামলার এজাহারে নির্যাতিতা ঐ তরুণী অভিযোগ করেন, গত ৪ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে সবুজ মিয়া ওই নারীকে ঢাকায় নিয়ে আসে। এরপর বাসাবোর একটি ফ্ল্যাটে আটকে রেখে ধর্ষণ করে। তরুণী বিয়ের চাপ দিলে অভিযুক্ত তা এড়িয়ে যায়।

গতকাল শনিবার (১০ অক্টোবর) রাতে কৌশলে ওই ফ্ল্যাট থেকে পালিয়ে থানায় এসে মামলা করলে সবুজ মিয়া ও তার এক সহযোগী আব্দুস সামাদকে গ্রেফতার করে পুলিশ।
বর্তমানে ঐ নির্যাতিতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet