নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সড়ক দূর্ঘটনায় নিহত দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বায়োজিদ আহমদ এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় দক্ষিণ দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের পক্ষ থেকে সংগঠণের দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহবায়ক নুরুল ইসলাম ও যুগ্ম-আহবায়ক আশিক আলী, অকাল প্রয়াত বায়োজিদ আহমদ এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।