নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট প্রতিবেদক: বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দক্ষিন সুরমা উপজেলা শাখার উদ্দ্যোগে সিলেট ৩ আসনের মাননীয় সংসদ সদস্য প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী’র আত্মার শান্তি কামনায় প্রার্থনা আজ সন্ধ্যা ৭ ঘটিকার সময় শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ (জৈনপুর) এ অনুষ্টিত হয়।
সংগঠনের দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মনমোহন দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নন্দন চন্দ্র পাল এর পরিচালনায় প্রার্থনা পরিচালনা করেন শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠের পুরোহিত দুলু চক্রবর্ত্তী।
এ সময় উপস্তিত ছিলেন পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শৈলেন কুমার কর, সহ অর্থ সম্পাদক প্রভাষক নিরুপম চক্রবর্ত্তী শুভ্র, দক্ষিন সুরমা উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী অপন,
দক্ষিন সুরমা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি অরিন্দম দাস (হাবলু), জনার্দন চক্রবর্তী মিন্টু, মিন্টু দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার সভাপতি রাজ কুমার পাল রাজু,
দক্ষিন সুরমা থানা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক অর্পন দাস,
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার সাধারন সম্পাদক রিপন বৈদ্য, জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিন সুরমা উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক বাবলু দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার সাংগঠনিক সম্পাদক সুবল দেবনাথ, পূজা উদযাপন পরিষদ মোগলাবাজার ইউনিয়ন শাখার সভাপতি হাবুল চন্দ্র চন্দ, সাধারন সম্পাদক মন্ত দাস, সাংগঠনিক সম্পাদক লিটন দাস, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনিন্দ্র নাথ ময়না,
ছাত্র যুব ঐক্য পরিষদ দক্ষিন সুরমা উপজেলা শাখার সঞ্জয় দাস, উত্তম চন্দ, জয়ন্ত নাথ, সঞ্জিব দাস, নিকন দাস, অমিত পাল, নিমাই দাস, সুমন্ত নাথ, রিপন নাথ, শ্যমল দাস, পল্টু দাস,শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ পরিচালনা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য প্রমথ দাস,অভিনাশ দাস অপু প্রমুখ।