1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

মালয়েশিয়া ভ্রমণে আগ্রহী বাংলাদেশীদের জন্য সুখবর


নিউজপয়েন্ট সিলেট আন্তর্জাতিক ডেস্কঃ চলমান মহামারি করোনার মধ্য মালয়েশিয়া ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের সুখবর দিয়েছে দেশটি। এখন থেকে মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে দূতাবাসের ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগবে না বলে জানিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস।

শনিবার (০১ মে) থেকে এ নিয়ম কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মালয়েশিয়ান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি শুরুর পর থেকে মালয়েশিয়ায় যেতে ভিসার পাশাপাশি দূতাবাস থেকে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগত। তবে শনিবার (১ মে) থেকে সে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ আর লাগছে না। তবে দেশটিতে প্রবেশে করোনা সনদ দেখানোর পাশাপাশি নিয়ম অনুযায়ি কোয়ারেন্টাইন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দূতাবাস।

নিউজপয়েন্ট সিলেট/সবুজ
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet