1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

মাতৃভাষা আন্দোলন-সজল কান্তি দাস


নিউজ পয়েন্ট ডেস্কঃ ভাষার মাস উপলক্ষে নিউজ পয়েন্ট সিলেট’র সাহিত্য কলামে প্রকাশিত কবি সজল কান্তি দাস এর লেখা কবিতা-

‘ ” মাতৃভাষা আন্দোলন”
————————————- এস কে দাস।
বীর বাঙ্গালীরাই একমাত্র জাতি
ইতিহাসে আছে উদাহরণ,
যাঁরা প্রাণ দিয়ে মান দিয়ে করেছে
প্রিয় মাতৃভাষা আন্দোলন।

জাতীয়তাবাদের প্রথম সোপান
মাতৃভাষা আন্দোলন,
ইতিহাস খ্যাত বিশ্ব বিখ্যাত
জানে বিশ্বের জনগন।

বাংলার মাটি বাংলার ভাষা
ধ্বংস করার তরে,
পশ্চিমা শাসক গোষ্টি তখন,
গভীর ষড়যন্ত্র করে।

প্রথম তারা আক্রমন করে
মাতৃভাষার উপর,
দেশ জাতি ধ্বংস করতে চায়
পাক-হানাদার বর্বর।

ভাষার যুদ্ধ’ই ছিল মোদের
প্রথম আন্দোলন,
সে দিন থেকে সুচনা হয়
প্রাপ্তির প্রতিফলন।

আজ বাংলা ভাষায় কথাবলি
প্রাণে তৃপ্তি পাই,
মায়ের ভাষায় কবিতা লেখে
পরান টা জুড়াই।

মায়ের ভাষার মান রাখিতে
যাঁরা দিয়েছেন প্রাণ,
সেই মাতৃভক্ত শহীদের তরে
কোটি কোটি সালাম।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet