নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২৩ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক এক। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা,রাজশাহী, সিলেটসহ অনেক স্থান থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর কদরুদ্দিন শিশির ফেসবুকে লেখেন, ‘সিলেটে বড় ধরনের ভুমিকম্প হলো মাত্র। বিল্ডিংয়ের ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেছে। আধা মিনিটের মতো স্থায়ী ছিলো।’ সিলেট থেকে নাদিয়া চৌধুরী ফেইসবুকে লেখেন ৬.২ মাত্রার ভূমিকম্প
কম ছিলো না কিন্তু 🙃
আল্লাহ রক্ষা করেছেন 🥺