1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

বড়লেখা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন দু’বারের নির্বাচিত কাউন্সিলর মো: মিজানুর রহমান মঞ্জু


 

মো: আব্দুল মুকিত, বড়লেখা উপজেলা প্রতিনিধি : আগামী ২৮ ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বড়লেখা পৌরসভা নির্বাচন। নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থী যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আগামী ১১ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ।

নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধীতার জন্য চূড়ান্ত হয়েছেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান মঞ্জু। তিনি বড়লেখা উপজেলা যুবলীগের সহ-সভাপতি, বড়লেখা পৌর আওয়ামীলীগের গনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি।
বিগত দু’বারের নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে ওয়ার্ডের রাস্তা-ঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ করেন, এছাড়াও বিধবা ভাতা, মাতৃত্ব ভাতা, বয়স্কভাতা সহ দরিদ্র অসহায় জনগনকে বিভিন্ন ধরনের সুযোগ, সুবিধা দিয়ে আসছেন। দুই মেয়াদে কাউন্সিলর থাকায় বিচার সালিশসহ তিনির ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে। আগামী নির্বাচনে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

৯নং ওয়ার্ডের হালনাগাদ মোট ভোটার সংখ্যা ১৫০৮জন। ৯নং ওয়ার্ডের হিনাইনগর ও আহমদপুর অংশের ভোটররা হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং মুছেগুল অংশের ভোটররা এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন। যার জন্য এবারের নির্বাচনে বিগত নির্বাচনের চেয়ে এবারের ভোটার উপস্থিতি অনেকটা বৃদ্ধি পাবে। ০৯নং ওয়ার্ডে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet