নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ২১ আগস্ট, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের উপদেষ্টা, ব্যারিস্টার এম এ সালাম এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও সিলেট ৩ আসনের করুনা আক্রান্ত সর্বস্তরের নেতাকর্মীদের জন্য ও দেশবাসীর জন্য রায়বান জামে মসজিদে বাদ আসর কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদল জাসাস ও ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন খরারীয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতারিম।