1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

“বৈরাগীবাজারে সিএনজি স্ট্যান্ডের কার্যালয় উদ্ভোধন” ঢেউটিন প্রদান করায় জুয়েল আহমদ”র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন


নিউজ পয়েন্ট ডেস্কঃ সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অর্ন্তভুক্ত বৈরাগীবাজার উপ-পরিষদ শাখা কার্যালয়ের উভোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বক্তারা অত্র কার্যালয় নির্মাণের জন্য সবগুলো ঢেউটিন প্রদান করায় যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমার কৃতি সন্তান জনাব জুয়েল আহমদ’র প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।বক্তারা বলেন শ্রমজীবি মেহনতি মানুষের কল্যাণে জুয়েল আহমদ’র অবদান অনস্বীকার্য।

শাখা সভাপতি দুলাল আহমদের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান,সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ৭০৭ রেলগেইট উপ-পরিষদ শাখার সভাপতি,মহানগর শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ টিপু,সিলাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ৭০৭ জালালপুর উপ-পরিষদ শাখার সভাপতি মইনুল ইসলাম মেম্বার,দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্য্যকরী সভাপতি ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চীফ এডমিন কিবরিয়া আহমদ অপু।
বৈরাগীবাজার উপ-পরিষদ শাখার সহ সভাপতি শ্রমিক নেতা আনহার আলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সিলাম ইউ/পি সদস্য মাশুকুর রহমান,দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,শাখার সাধারণ সম্পাদক,আওয়ামীলীগ নেতা কামাল আহমদ,যুগ্ন সম্পাদক নাজিম উদ্দিন,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চুনু মিয়া,যুবনেতা শাহিন আহমদ,শাহ খালেদ প্রমুখ।

উপস্থিত ছিলেন এলাকার মুরব্বিয়ান,যুবসমাজ সহ শাখার শ্রমিকবৃন্দ।
দোয়া পরিচালনা করেন জামেয়া মুজাহিরুস ছুন্নাহ খড়ারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর কাদির সাহেব।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet