1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ১৪ জুলাই, ২০২১

বিয়ের ৪ মাসের মাথায় পুত্র সন্তানের মা হলেন মডেল ও অভিনেত্রী- দিয়া মির্জা


মা হয়েছেন দিয়া মির্জা। বিয়ের মাত্র চার মাসের মাথায় পুত্র সন্তান জন্ম দিয়েছেন ভারতীয় এ মডেল ও অভিনেত্রী। বুধবার (১৪ জুলাই) টুইট করে সুখবরটি জানিয়েছেন দিয়া। সদ্যোজাত সন্তানের নাম রেখেছেন ‘অভিযান’।

পুত্র সন্তানের মা হয়েছেন দিয়া মির্জা

চলতি বছর ফেব্রুয়ারি বৈভর রেখিকে বিয়ে করেছিলেন দিয়া মির্জা। ছেলের নাম রেখেছেন নিজের নামের সঙ্গে মিলিয়ে। এমনটাও জানিয়েছেন তিনি। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন এ যাত্রায় যারা দিয়ার পাশে ছিলেন তাদের সবাইকে।

লিখেছেন, ‘এই ছোট্ট প্রাণটাকে আমরা অবাক হয়ে দেখছি। অভিভাবক হওয়া এবং এই বিশ্ব সংসারের পর আস্থা রাখার প্রকৃত অর্থ বিনীত হয়ে ওর কাছ থেকেই শিখছি আমরা।’

বৈদিক মতে বৈভব রাখিকে বিয়ে করেছিলেন দিয়া মির্জা। বিয়ের আগে গর্ভবতী হওয়ায় আপত্তিকর বিভিন্ন কথা শুনতে হয়েছিল দিয়াকে। এসবে কান দেননি দিয়া। বিয়ের পর মধুচন্দ্রিমা করেছেন মালদ্বীপে। 

এর আগে নির্মাতা সাহিল সাংঘাকে বিয়ে করেছিলেন দিয়া মির্জা। সিনেমার কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা হয় তাদের। ছয় বছর প্রেমের পর ২০১৪ সালে বিয়ে করেছিলেন তারা। ২০১৯ সালের আগষ্টে বিচ্ছেদ হয় তাদের।

২০০০সালে মিস এশিয়া প্যাসিফিক খেতাব জিতে ছিলেন দিয়া মির্জা। ১৯৯৯ সালে মুক্তি পায় দিয়া অভিনীত প্রথম সিনেমা ‘বিন শ্বাসবা কাটরে’। বিধু বিনোদ চোপড়া পরিচালিত সঞ্জয় দত্ত অভিনীত ‘লগে রাহো মুন্না ভাই’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet